চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে ডাকাত গুজব ছড়িয়ে  র‌্যাবের উপর হামলায় আটক ১৩

মীরসরাই প্রতিনিধি :    |    ০১:০৫ পিএম, ২০২২-০৫-২৮

বারইয়ারহাটে ডাকাত গুজব ছড়িয়ে  র‌্যাবের উপর হামলায় আটক ১৩

সম্প্রতি মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ডাকাত গুজব ছড়িয়ে (র‍্যাব -৭) এর দু'জন সদস্য ও সোর্সের উপর হামলার ঘটনায় র‌্যাবের দু'জন সদস্যসহ তিনজনকে আহত করার ঘটনায় এ পর্যন্ত ১৩ জন আটক হওয়ার খবর পাওয়া যায়। র‍্যাব জানায়, হামলার সময় ছিনতাই হওয়া র‌্যাবের একটি অস্ত্রও উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ২৭ মে (শুক্রবার) দুপুরে (র‌্যাব-৭) এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার উক্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত বুধবার সন্ধ্যায় মাদকের তথ্য সংগ্রহ করতে বারইয়ারহাটে গেলে মাদক ব্যবসায়ীরা ডাকাত গুজব ছড়িয়ে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হয়। পরে তাঁদের দু'জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা (সিএমএইচে) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়। তিনি জানান, গত বুধবার সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। এমন তথ্যের ভিত্তিতে আমাদের টিম জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় অবস্থান নেয়।

 এ খবর মাদক ব্যবসায়ীরা টের পেয়ে আরো কয়েকটি গ্রুপ একত্রিত হয়ে বারইয়ারহাট পৌর ফুটওভার ব্রিজের নিচে দুটি কাভার্ডভ্যান দিয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির গুজব ছড়িয়ে আমাদের টিমের ওপর হামলা চালায়। পরে জোরারগঞ্জ ও ছাগলনাইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন, সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এসএম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। র‍্যাব জানায়, আটককৃত ফাহাদ প্রকাশ ফরহাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হামলার ঘটনার সাথে সম্পৃক্ত এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী বলে অকপটে স্বীকার করে। এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং গোপন তথ্যের ভিত্তিতে দুষ্কৃতিকারীদের পরিচয় শনাক্ত করে তাদের আটক করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জানা যায় আটককৃত সাইদুর রহমান সাঈদ ঘটনাস্থল হতে র‍্যাব সদস্যের নিকট থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে সাঈদের দেয়া তথ্যমতে এসএম শাফায়েত হোসেনের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনার সাথে সরাসরি জড়িত এমন আরো কিছু দুষ্কৃতিকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদেরকে আটকের কার্যক্রম অব্যাহত আছে। আটককৃত আসামী উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর